রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম জান্নাতি।

আজ বৃহস্পতিবার হত্যার ঘটনায় গৃহকর্ত্রী রোখসানা পারভীন ও তার স্বামী প্রকৌশলী সাইদ আহম্মেদকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

রোখসানাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। বুধবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। জান্নাতির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মেয়েটি হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিল কি-না তা পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ। বৃহস্পতিবার মর্গ থেকে স্বজনরা লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়।

জানা গেছে, সাইদ আহম্মেদ পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। তার বাসা মোহাম্মদপুরের ইকবাল রোডে। বাসায় সন্তানসহ স্ত্রী রোখসানা পারভীন থাকেন।

সাইদ আহম্মেদ পিরোজপুর থেকে মাঝেমধ্যে বাসায় আসেন। তার বাসায় জান্নাতি ছাড়াও আরও দু'জন গৃহকর্মী রয়েছে। জান্নাতি তিন বছর ধরে কাজ করছিল। তার বাবার নাম জানু মোল্লা। বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রোখসানা পারভীন নিজেদের গাড়িতে করে জান্নাতিকে অচেতন অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন, হাসপাতালে নেওয়ার আগেই জান্নাতির মৃত্যু হয়েছে।

হাসপাতাল থেকে মোহাম্মদপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য রোখসানাকে আটক করে থানায় নেওয়া হয়। পিটিয়ে হত্যার পর জান্নাতিকে হাসপাতালে নেওয়া হয় বলে ধারণা পুলিশের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ