মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ থানা শাখা পূর্ণগঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশ্বনাথ থানায় ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ থানা শাখার উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিশ্বনাথ মজলিস মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার বায়তুল মাল সম্পাদক লুৎফুর রহমান, বিশ্বানাথ থানা শাখার সাবেক সভাপতি মাওলানা নূরুদ্দীন আল মামুন, বাংলাদেশে খেলাফত মজলিস নেতা আকছার আলী

এতে সবার প্রত্যক্ষ ভোটে ২০১৯-২০ সেশনের জন্য বিশ্বনাথ থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আবিদুর রহমান নাঈম, সেক্রেটারি মনোনীত হয়েছেন হুসাইন মোহাম্মদ আশরাফ।

অন্যান্য দায়িত্বশীল হলেন- প্রশিক্ষণ সম্পাদক হাবিবুল্লাহ মিছবাহ, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও অফিস সম্পাদক মারজানুর রহমান, শিক্ষা ও ক্যাম্পাস বিষয় সম্পাদক সাহেদ আহমদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ