রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

সিলেট জামিয়া আবুবকর সিদ্দিকের অভিভাবক সমাবেশ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তেমুখীস্থ জামিয়া
ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ (২৬ অক্টোবর) শনিবার সকালে ৯টায় মাদরাসায় জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম হাফিজ আশিকুর রহমানের সভাপতিত্বে ও লেখক গবেষক শামসীর হারুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য রাখেন ৬নং টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ
শহীদ আহমদ।

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন জামিয়া কাসিমুল দরগাহে হজরত শাহজালাল রহ. এর মুহাদ্দিস মুফতি আবুল খয়ের বিতঙ্গলী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. রহিম উল্লাহ। অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষাসচিব মাওলানা মিসবাহুজ্জান। আরো বক্তব্য রাখেন জামেয়া পরিচালনা কমিটির সেক্রেটারি হাফিজ জুনাইদ আহমদ, জামেয়ার শিক্ষক মাওলানা আব্দুল মালিক হাবিবি।

এ সময় উপস্থিত ছিলেন জামেয়া পরিচালনা কমিটির সভাপতি জনাব নাজিম উদ্দিন, সদস্য হাফিজ মাওলানা আহমদ শিবলী, মাওলানা আব্দুল শহীদ, মুফতি আরমান হুসাইন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শাহিরুজ্জামান, হাফিজ মাওলানা আতাউর রহমান, হাফিজ মাওলানা ফরিদ আহমদ।

শতাধিক অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ফালাফল কার্ড তুলে দেন আগত অতিথি ও জামিয়ার শিক্ষকবৃন্দ। হাফিজ জুবায়ের আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ ভারপ্রাপ্ত মুহতামিম হাফিজ আশিকুর রহমানের মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ