রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ভোলায় মেয়েদের সামনে বাবাকে বিবস্ত্র করে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় ইয়াবা বিক্রি করতে রাজি না হওয়ায় দুই মেয়ে ও বাজারের শত শত মানুষের সামনে জসিম নামে এক মোটরশ্রমিককে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে।

পাশবিক এ নির্যাতন চালান একাধিক মামলার আসামি ও ইয়াবা ব্যবসায়ী হাসান। সম্প্রতি ভোলার লালমোহনের ডাওরীর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, লালমোহনের ২নং কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে হাসান। সে বিভিন্ন মামলার আসামি। নির্যাতনের শিকার জসিম একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলী বাড়ির মৃত আব্দুল মোন্নাফের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য প্রস্তাব দিয়ে আসছিল হাসান। কিন্তু তাতে রাজি না হওয়ায় বাজারে জসিমকে ধরে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন হাসান। হাসানের ভয়ে নির্যাতিত জসিম ভয়ে মামলা করেননি। এমনকি ভিডিওটিও কেউ প্রকাশ করার সাহস পায়নি।

গতকাল রোববার একটি মামলায় অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করেন লালমোহন থানা পুলিশ। এরপর নির্যাতনের ওই ভিডিও ফেসবুকে ছাড়া হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, ভিডিওর ঘটনাটি সত্য। তবে তা বছর খানেক আগের। বিষয়টি স্থানীয়রা জানলেও হাসানের ভয়ে এতদিন কেউ মুখ খোলেননি, মামলা হয়নি। ভাইরাল হওয়া নির্যাাতনের ঘটনাটিও আমরা খতিয়ে দেখছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ