বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাংবাদিকতায় এখন ফ্যাকাসে মুখ বিরাজ করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীফ মুহাম্মদ ।।

[সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্য আকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো একাদশ পর্ব] 

দরকার ও স্বপ্ন এই জায়গা থেকে বললে মনে হয় আলেম-উলামাদের দ্বারা মিডিয়া হওয়া সম্ভব এবং উচিত। কিন্তু বাস্তবতা আবার আরেক কথা বলে। বাস্তবতা হলো, আলেম-উলামার যারা প্রভাবশালী অংশ, যাদের দ্বারা বড় কোনো প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব, তারা একটি মিডিয়ার জন্য শুরুতে একটি বড় বিনিয়োগ এবং পরে ভর্তুকি খাত জেনেও ধারাবাহিক বিনিয়োগ করে যাওয়া-এটার জন্য যে পরিমাণ মানসিক প্রস্তুতি থাকা দরকার আমি এখনও সেটা দেখিনি।

এক সময় আমরা প্রভাবশালী মিডিয়া বলতে দৈনিক পত্রিকাকে বুঝতাম। আমি বলব, এখন যদি ভালো তিনটা অনলাইন পোর্টাল করা হয়, একটা টোয়েন্টিফোর আওয়ার, একটা সাপ্তাহিক, একটা ভিউজ টাইপ, একটা ভালো প্রিন্ট ম্যাগাজিন সাপ্তাহিক, তাহলেও একটা প্রভাবশালী মিডিয়াগ্রুপ হয়ে যেতে পারে।

আমরা এখন যেভাবে করছি, আমি আমাদের ইসলাম টাইমস-এর কথা বলছি, এটা প্রশিক্ষণ বা অনুশীলনের পর্যায়ে আছে। অন্তত আলেম-উলামাদের কেউ যদি এমন করেন যে, শুরুতে ১৫/২০ লাখ টাকা নিয়ে নামেন আর মাসে ২/৩ লাখ টাকা গচ্চা দেয়ার মানসিকতা থাকে; দশ বছর লাগলে দশ বছর এই গচ্চা দেব; একটা মাদরাসায় তো এর চেয়ে বড় ফান্ড খরচ করা হয়, এভাবে নামলে সফল, ইফেক্টিভ, পাওয়ারফুল এবং লড়াকু মিডিয়া বাংলাদেশের আলেমদের করা সম্ভব।

তরুণরা অনেকেই তৈরি হয়ে আছে, অনেকে তৈরি হতে চাচ্ছে, যদি মুরব্বিরা ইনভেস্ট করেন তাহলে অনেক কিছুই সম্ভব। স্বপ্ন ও বাস্তবতার মধ্যে মিল ঘটলে এটা হবে। তা না হলে এটা আমার কাছে একটু দূরের ব্যাপারই মনে হয়।

গণমাধ্যমের বর্তমান সামগ্রিক চিত্র নিয়ে বলতে চাইলে দেশের রাজনীতি এবং অন্য অনেক ক্ষেত্রের কথাই চলে আসে। অনেক জায়গাতেই এখন একধরনের ধূসরতা বিরাজ করছে। যে জিনিসটা যে রকম থাকা উচিত সেটা ওইরকম নাই। গণমাধ্যম নিয়ে মানুষের ভেতরে নব্বইয়ের দশকে যে একটা স্বপ্ন ছিল এবং শূন্য দশকেও, নানা কারণে সে স্বপ্নের জায়গায় গণমাধ্যম নেই। বরং এখনকার সাংবাদিকতাকে ভদ্র ভাষায় যদি বলা হয় তাহলে বলা যেতে পারে ‘কেরানি সাংবাদিকতা’ চলছে।

স