রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

সরকারীভাবে ইমাম মুয়াজ্জিনদের বেতন-ভাতা চালু করার দাবি ইমাম সমিতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ বলেছেন, দেশের তিন লক্ষ মসজিদের প্রায় ৯ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও খতীবের সরকারীভাবে বেতন ভাতা চালু করা এবং মসজিদ ব্যবস্থাপনা আইনের মাধ্যমে দেশের মজিদগুলোতে কর্মরত জনশক্তির জীবনমান উন্নয়নের ব্যবস্থা করা সময়ের অপরিহার্য দাবি।

সেক্রেটারী মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন- জেলা ইমাম সমিতির সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদি, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল বশর, দক্ষিণ সুরমা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, গোলাপগঞ্জ সভাপতি মাওলানা আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ সেক্রেটারী মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নোমান আহমদ কাওছার, মাওলানা শামছুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ