রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। র‌্যাবের দাবি, তিনজনই আন্তজেলা ডাকাত দলের সদস্য।

সোমবার গভীর রাতে উপজেলার ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব সূত্রে জানা গেছে, এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

এর আগে গত ৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বাইপাসের একই এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছিলেন। ওই দুজন ঈদে ঘরমুখী মানুষকে বহনকারী গাড়িতে ডাকাতি করছিলেন বলে জানিয়েছিল র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ