মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

শরিয়তের দৃষ্টিতে গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি শরিয়তে গায়েবানা জানাজা নেই। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবী বিভিন্ন স্থানে ইন্তেকাল করেছেন, শহিদ হয়েছেন। এতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়েছেন, অশ্রুসিক্ত হয়েছেন কিন্তু গায়েবানা জানাজা আদায় করেননি। সাহাবা, তাবেয়িন, তাবে-তাবেয়িন থেকেও গায়েবানা জানাজার প্রমাণ পাওয়া যায় না।

হাবশি বাদশা নাজাশি এবং আরও এক দুইজন সাহাবির ঘটনা থেকে গায়েবানা জানাজার অবকাশের ধারণা হয়। কিন্তু একেতো এতসব সাহাবার বিপরীতে কয়েকজনের কথা প্রমাণ হতে পারে না। তার উপরএইসব ঘটনার বিশেষ কারণ ছিল, যেগুলো নিরপেক্ষভাবে গবেষণা করলে, ওইসব ঘটনাবলি থেকে গায়েবানা জানাজা প্রমাণিত হয় না।

তাই কেনা কোন মাজহাবে বিশেষ শর্তসাপেক্ষে গায়েবানা জানাজা জায়েজ হলেও মালেকি এবং হানাফি মাজহাবে এর কোন সুযোগ নাই। বিশেষত একবার জানাজা হয়ে যাওয়া মৃতের গায়েবানা জানাজা কোন মাজহাব মতেই জায়েজ নেই।

সূত্র: কাফন-দাফনের মাসআলা-মাসায়েল-মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ