বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার দ্বী বার্ষিক শূরার অধিবেশন গত ৩ নভেম্বর রবিবার বার্মিংহামের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হয়।

বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক এতে সভাপতিত্ব করেন। মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম ও বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন যৌথভাবে উপস্থাপনা করেন।

অনুষ্ঠিত শূরার অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ, সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা সালেহ আহমদ, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, শায়খ মাওলানা নাজিম উদ্দিন,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৯ /২০ ইংরেজি সেশনের জন্য বার্মিংহাম শাখা মিডল্যান্ড শাখার কমিটি ঘোষণা করেন।

ব্যারিস্টার মাওলানা বদরুল হককে সভাপতি ও হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট বার্মিংহাম শাখা এবং মাওলানা মুফতী মাহবুবুর রহমানকে সভাপতি ও হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুমকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট মিডল্যান্ড শাখার কমিটি করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

শূরার অধিবেশনে কুরআন তিলাওয়াত, শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, শাখা পূণর্গঠন, নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ,অতিথিদের বক্তব্য, মুহাসাবা, সভাপতির সমাপনী বক্তব্য, দোয়া ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।

পরিশেষে বাংলাদেশ খেল