মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশের উপকূল অতিক্রম করায় নেমেছে মহা বিপৎসংকেত। তাই উপকূলীয় এলাকার মানুষের আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে বাধা নেই।

রোববার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সকাল সাড়ে ৯টা থেকে আমরা সব ধরনের বিধি-নিষেধ তুলে নিয়েছি, মানুষের বাড়ি ফিরতে আর কোনো বাধা নেই।’

অতিরিক্ত সচিব বলেন, ‘আশ্রয় কেন্দ্রে থাকা মানুষকে বাড়ি ফিরতে সহায়তা করতে স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসন।’

দেশের বিভিন্ন স্থানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে জানিয়ে অতিরিক্ত সচিব মোহসীন বলেন, ‘আমরা যে ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি সেখানে কিছু কাঁচা ঘর ভেঙেছে বলে জেনেছি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানাতে পারব।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৫৮৮টি। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশে উপকূলের দিকে ধেয়ে আসার পরিপ্রেক্ষিতে এসব আশ্রয় কেন্দ্রে ২১ লাখ ৬ হাজার ৯১৮ মানুষ আশ্রয় নেয়।

প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মহা বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ