রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

রংপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের দমদমা ব্রিজ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তারমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার দুপুর দেড়টায় দমদমা ব্রিজের দক্ষিণপ্রান্তে ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত আহত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দমদমা ব্রিজ সংলগ্ন মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী নাবিল পরিবহনের সঙ্গে কুড়িগ্রামগামী অপূর্ব পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের চালকরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, ঘটনার পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিঠাপুকুর ও তাজহাট থানা পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। বর্তমানে বাস দুটি আটক রয়েছে। তবে বাসের চালক ও হেলপারদের আটক করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ