আওয়ার ইসলাম: খুলনার রূপসা উপজেলায় মাহেন্দ্রচাপায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এক মাহেন্দ্র যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরনো সড়কের দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নজরুল ইসলাম ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানায় দায়িত্বরত ছিলেন। আর আহত আমজাদ খাঁ বটিয়াঘাটার জলমার ইউনিয়নের বাসিন্দা।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নজরুল রূপসা থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে দেবীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান।
-এএ