বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

প্রধানমন্ত্রীর পদত্যাগের কৌশল বদলে যেতে পারে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের কৌশল বদলে যেতে পারে।

জিও নিউজে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক সলিম সাফির সাথে আলাপকালে মাওলানা ফজলুর রহমান বলেন, ইমরান খানের পদত্যাগের কৌশল বদলে যেতে পারে।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, ইমরান খানের পদত্যাগ করা আমাদের লক্ষ্য কিন্তু আপনি যেমন বলছেন তেমন নয়।

তিনি বলেন, আমরা মানুষের মন থেকে সরকারের ভয় দূর করেছি। আর ইমরান খান যা চাইবে তার বিরুদ্ধে কোনও আওয়াজ তোলা যায় না, এটাও মিথ্যা প্রমাণ করেছি।

ফজলুর রহমান আরো যোগ করেন, সেই সময় আমরা সবেমাত্র পা রেখেছি আজাদি আন্দোলনে, এখনও আদালতের দারস্ত হইনি। আমরা সামনে এগিয়ে যাবো।

সরকার যতক্ষণ পদত্যাগ না করবে ততক্ষণ আমরা আন্দোলন করেই যাবো। আমাদের অবরোধও অব্যাহত থাকবে।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ