মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মালিবাগে আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. স্মরণে মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রয়াত মুহাদ্দিস আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. স্মরণে আগামী ১৪ নভম্বের (বৃহস্পতিবার) বাদ আসর মালিবাগ জামিয়ায় ‘আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও প্রকাশনা মাহফিল’ অনুষ্ঠিত হবে। 

আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে সভপতিত্ব করবেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য আল্লামা নূর হােছাইন কাসেমী। বিশেষ মেহমান থাকবেন মাওলানা আব্দুর রাহমান হাফিজ্জী।

অনুষ্ঠানে আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ.-এর জীবনভিত্তিক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব হবে।

উল্লেখ্য, আল্লামা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. কওমি শিক্ষাধারার আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়নসহ অনকেগুলো গবেষণাগ্রন্থের লেখক।

আল্লামা আবুল ফাতাহর লেখা দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদান কওমি মাদরাসা শিক্ষা সিলেবাসের গুরুত্বপূর্ণ পাঠ্য।

২০১৭ সালের ২০ মে মাসে তিনি ইন্তেকাল করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ