শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য হুমকি রোহিঙ্গারা : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গারা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী ‘ঢাকা গ্লোবাল ডায়ালগ’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। এ ক্ষতিরোধে কাজ করছে সরকার। দুর্যোগ মোকাবেলায় সতর্ক সরকার। প্রকল্প গ্রহণের আগে পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এ ডায়ালগের আয়োজন করছে। আয়োজনটি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানব উন্নয়ন, প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেয়।

এতে এ অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক উন্নয়ন পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশ্বের ৫০টি দেশ থেকে প্রায় ১৫০ বিশিষ্ট ব‌্যক্তি এ সংলাপে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ আয়োজন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

ডায়ালগের বিভিন্ন পর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, ওআরএফের সভাপতি সমীর সরণ প্রমুখ বক্তব্য রাখবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ