রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গিয়েছে। এদিকে সংঘর্ষের কারণে কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার নেজার সফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনা খবর জানতে কুমিল্লা রেলওয়ে স্টেশনেও উৎসুক জনতা ভীড় করেছেন।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালেও আনা হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩ জন আহত যাত্রীকে আনা হয়েছে। এর মধ্যে ৭ জন পুরুষ, ৫জন মহিলা ও একজন শিশু। এদের মধ্যে ১০জন যাত্রীকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ