রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

নড়াইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী নির্যাতন, ওসি ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ হেফাজতে নড়াইলে শিহাব মল্লিক নামে এক ব্যবসায়ীকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিহাব মল্লিক (২৮) লোহাগড়া পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের এনামুল মল্লিকের ছেলে।

মঙ্গলবার লোহাগড়া থানার ওসি মুহা. মোকাররম হোসেনকে এ ঘটনায় প্রত্যাহার করে মেহেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মুহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রশাসনিক কাজে অবহেলার কারণে এ প্রত্যাহারাদেশ জারি করা হয়েছে।

শিহাব মল্লিক জানান, পারিবারিক বিরোধের জের ধরে গত ২ নভেম্বর তিনি তার ফুফাতো ভাইকে মারধর করেন। এতে মারধরের শিকার বদরুল মল্লিকের ছোট ভাই মনির মল্লিক তাকে এবং তার মাকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করে।

তিনি আরও জানান, মামলার পরদিন তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়। ওইদিন রাত ১১টা থেকে পরদিন সকাল পর্যন্ত এসআই নুরুস সালাম সিদ্দিক তার ওপর অমানবিক নির্যাতন চালান। নির্যাতনের পরিমাণ এতোই বেশি ছিল যে, কয়েকবার তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

ওইদিনই কিছুটা সুস্থ হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরে ৭ নভেম্বর জামিনে মুক্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান শেখকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ