বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা, আহতদের বাঁচাতে হেলিকপ্টার ব্যবহারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহতদের জীবন রক্ষায় হেলিকপ্টার ব্যবহারের দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। হেলিকপ্টারে করে আহতদের দ্রুত ঢাকায় এনে সিএমএইচ এবং পঙ্গু হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মুহা. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার ও বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা। সেই সঙ্গে এ দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। নিহত প্রত্যেক পরিবারের কাছে রেলওয়ের খরচে লাশ পৌঁছে দেয়া এবং হতাহত প্রত্যেক পরিবারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে পদে পদে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও দায়িত্ব পালনে গাফিলতির মহোৎসব চলছে। এখানে দুর্নীতিবাজরা পুরস্কৃত হচ্ছে, সৎ কর্মকর্তারা কোনঠাসা হয়ে পড়ছে। যাত্রীসেবার মান ও ট্রেনের গতি গাণিতিক হারে নিম্নমুখী হচ্ছে। অথচ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেলকে গতিশীল করতে প্রায় অর্ধশত যাত্রীবান্ধব প্রকল্প বাস্তবায়নে প্রায় লক্ষ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করে এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দাবি জানানো হয় বিবৃতিতে।

মুহা. মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, এ রেল দুর্ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতিকারী অথবা ইঞ্জিনিয়ারিং ত্রুটি, ঠিকাদারের দুর্নীতিতে যারা জড়িত থাকুন না কেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। অন্যথায় বাংলাদেশ রেলওয়ের সামনে আরও বড় বড় বিপদ আসন্ন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ