বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

গাজায় ইসরায়েলি হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ কথা জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তাকে সস্ত্রীক হত্যার মধ্য দিয়ে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

সর্বশেষ মধ্য গাজা উপত্যকার আল তুহফা এলাকায় একটি আসবাবপত্রের দোকানে ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন। অন্য একটি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। ইসলামি জিহাদ নিজেদের সদস্য বলে দাবি করেছে।

এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দেশটির সেনাবাহিনী গাজায় কমপক্ষে ২০বার বিমান হামলা এবং ১০বার গোলাবর্ষণ করেছে। আবাসিক ভবন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন স্থাপনা এবং কৃষি জমি এসব হামলার লক্ষ্যবস্তু ছিল।

অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে রকেট হামলা চালিয়েছে ইসলামিক জিহাদের যোদ্ধারা। অবশ্য এসব রকেটের বেশির ভাগই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার কারণে সীমান্ত থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেত এ ঘোষণা দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ