রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

তারেক মনোয়ারসহ কুমিল্লায় তিনজনের ওয়াজ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসালামি বক্তা ও টিভি উপস্থাপক মাওলানা তারেক মনোয়ারসহ তিন প্রসিদ্ধ বক্তার ওয়াজ মাহফিলসহ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। ওয়াজ-মাহফিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

গত সোমাবার ১১ নভেম্বর কুমিল্লা জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান। নিষিদ্ধের তালিকায় তারেক মনোয়ার ছাড়া আরও দুই বক্তার নাম হলো, মাওলানা আবদুর রাজ্জাক বিন ইউসুফ এবং মাওলানা জসিম উদ্দিন।

জেলা আইনশৃংখলা কমিটির সভার সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘এই তিনজন দীর্ঘ কয়েক বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসছেন। তাদের ওয়াজে ইসলামের আদর্শ এবং দেশপ্রেম প্রচারের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায় বেশি, তাই তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হলো।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘কিছু বক্তা মাহফিলে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। বিশৃঙ্খলা ছড়াতে উস্কানিমূলক কথাবার্তা বলেন। এ ধরনের বক্তাদের কিছুতেই ওয়াজ করতে দেয়া যাবে না। ইতোমধ্যেই আমরা এমন তিনজনের তালিকা করেছি। এ তিনজন কোনো মাহফিলে বক্তব্য দিতে পারবেন না। বিভ্রান্তি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এমন বক্তাদের চিহ্নিত করে এ তালিকা আরো বড় করা হবে।’

সভায় উপস্থিত কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের মানুষ সহজ-সরল ও অত্যন্ত ধর্মপ্রাণ। তাদের সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো কোনো বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন এবং শান্তিময় পরিবেশ নষ্ট করার করেন। এসব ওয়ায়েজদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাই যথাযথ অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিলের আয়োজন করতে হবে।’

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ