শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা

পঞ্চগড়ে এবার ট্রাকচাপায় প্রাণ গেল আরেক শিশু শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের শোক কাটতে না কাটতেই এবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সাহিম (৬) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চেকরমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিম চেকরমারি এলাকার শহিদুলের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সাহিম তার কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের চেকরমারি এলাকায় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ