রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

কারাগারেই ইন্তেকাল করলেন সৌদির শায়খ ফাহাদ আল কাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিখ্যাত আলেম ও দাঈ শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের কারাগারে ইন্তেকাল করেছেন।

ব্রিটেনভিত্তিক অনলাইন গণমাধ্যম নিউ আরব এ খবর প্রকাশিত হয়।

বিখ্যাত আলেম ও দাঈ শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে উপদেশ দিয়ে চিঠি লেখায় গত ৩ বছর আগে তাকে গ্রেফতার করা হয়।

কারাগারেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিখ্যাত আলেম ও দাঈ। তার মৃত্যুর খবর, জানাজা ও দাফনের দৃশ্য টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

কারা কর্তৃপক্ষের ওপর বিনা চিকিৎসা ও অবহেলার অভিযোগ রয়েছে। এ অবহেলা ও বিনা চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন অনেকে।

শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের ‘সৌদি সাহওয়া মুভমেন্ট’-এর সঙ্গে জড়িত ছিলেন। সামাজিক বিষয়ে সৌদি সরকারে কঠোর বিরোধিতাও করতেন তিনি।

উল্লেখ্য, দাওয়াতে দ্বীনের বিশ্ব বিখ্যাত আলেম সৌদি আরবের জনপ্রিয় ধর্মীয় ব্যক্তিত্ব মসজিদে নববির সম্মানিত ইমাম শায়খ ড. আহমেদ আল আমরি এবং সৌদি আরবের আরেক দাঈ ও আলেম শায়খ সালেহ দুমিরি কারাগারে মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ