বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

অস্ত্রবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যাকায় ইসলামি জিহাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে।

আজ শুক্রবার সামরিক সূত্র একথা জানায়। গত এক সপ্তাহের লড়াইয়ে ফিলিস্তিনের ৩৪ নাগরিক নিহত হওয়ার পর করা অস্ত্রবিরতি চুক্তি ইসরায়েলের এসব হামলার ফলে অকার্যকর হয়ে পড়লো। খবর এএফপি’র।

ইসলামি জিহাদের এক কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে গাজা উপত্যকায় দু’দিনের ব্যাপক সহিংসতার পর বৃহস্পতিবার সকাল থেকে অস্ত্রবিরতি পালন শুরু হয়।

তবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সাংবাদিকদের জানায়, ইসলামি জিহাদের অবস্থান লক্ষ্য করে রাতভর নতুন করে বিমান হামলা চালানো হয়। হামাসের পর গাজায় ইসলামি জিহাদ হচ্ছে দ্বিতীয় শক্তিশালী ফিলিস্তিন জঙ্গি গ্রুপ।

তারা জানায়, ‘আইডিএফ বর্তমানে গাজায় ইসলামি জিহাদ গ্রুপের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।’

সামরিক সূত্র জানায়, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাঁচবার রকেট হামলা চালানোর জবাবে নতুন করে এ বিমান অভিযান শুরু করা হয়। গাজা থেকে ছোঁড়া এসব রকেটের দু’টি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঠেকিয়ে দেয়।

যুদ্ধ বিরতি চুক্তির পরে বৃহস্পতির গাজা সীমান্তবর্তী ইসরায়েলি অঞ্চলে শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন শুরু করে। অপরদিকে গাজাতেও নাগরিকরা তুলনামূলকভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের প্রাত্যহিক কাজকর্ম শুরু করেছিল।

এ উপত্যকার অধিবাসী মাহমুদ জারদা বলেন, ‘আমরা শান্তি আশা করি, আমরা যুদ্ধ চাই না। এদিকে মিশর ও জাতিসংঘ কর্মকর্তাদের মধ্যস্থতায় গাজা ও ইসরায়েল কর্তৃপক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পরও পাল্টাপাল্টি হামলার ঘটনায় এ ভূখন্ডে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা আরো বৃদ্ধি পেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ