রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ এমপি হারুনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার কাছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য জামিনের বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশগ্রহণ করে তিনি এ অনুরোধ জানান।

হারুন অর রশীদ বলেন, এখানে (সংসদে) উপস্থিত রয়েছেন সংসদ নেতা (শেখ হাসিনা)। আমি যে বিষয়টি না বললে আজকে হালকা হবো না তা হলো- গত সংসদ অধিবেশনের পর সরকারের অনুমতি নিয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে পিজি (বর্তমানে বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলাম। সত্যিকার অর্থে ওনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অত্যান্ত খারাপ।

খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, মাননীয় স্পিকার আপনাকে এ বিষয়টি অবহিত করতে চাই। তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। উনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। দেশে আন্দোলন সংগ্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করব- অন্ততপক্ষে ওনার চিকিৎসার জন্য জামিনে মুক্তি দিন। ওনার সুচিকিৎসার ব্যবস্থাটা আপনি গ্রহণ করুন। ওনার যে বয়স, ওনি চলাফেরা করতে পারেন না।

সংসদে বিএনপির যুগ্ম মহাসচিব অনুরোধ করে আরও বলেন, আমরা বিরোধীদলের সংসদ সদস্যরা যোগদান করেছি। এ সংসদে অন্ততপক্ষে বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি মাননীয় সংসদ নেতার কাছে বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসেছি, আমি অনুরোধ করব বিষয়টি বিবেচনার জন্য।

আবরার হত্যার অভিযোগপত্র দেয়ার প্রসঙ্গ তুলে হারুন অর রশীদ বলেন, আবরার হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র হয়েছে। একজন মেধাবী ছাত্র নিহত হলেন। পাশাপাশি ২৫ মেধাবী ছাত্রের জীবনে বিপদ ঘটে গেল। এ ঘটনার দায় কি ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন এড়াতে পাবে?

ছাত্রলীগের সমালোচনা করে তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের হত্যার এ অধিকার তাদের কে দিয়েছে। দেশের উচ্চশিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। এর থেকে কীভাবে ফিরতে পারি—এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ