রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

বাবরি মসজিদ রায়: দারুল উলুম দেওবন্দকে ধন্যবাদ জানালো মোদী সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদ মামলায় মুসলিম ও উলামাদের সরকারের রায় মেনে নিতে আহ্বান করায় ভারতের দারুল উলুম দেওবন্দকে স্বাগত জানিয়েছে মোদী সরকার।

সাহারানপুর নিউজ জানায়, ভারতের সুপ্রিম কোর্ট অযােধ্যার বাবরি মসজিদে মামলার রায় দেয়ার পর শান্তি বজায় রাখতে ও সহযােগিতা করায় ভারত প্রশাসন বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে ধন্যবাদ জানায়।

এসপি দেহাত মিশ্রও দারুল উলুম দেওবন্দে গিয়ে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। মুহতামিসহ সকল উলামায়ে কেরামকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এসময় এসপি দেহাত মিশ্র দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নােমানী ও নায়েব মুহতামিম মওলানা আবদুল খালিক সঙ্গে দেখা করেন।

এসপি দেহাত প্রশাসনকে সহায়তা করার জন্য সকল ধর্মীয় নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দারুল উলুম দেওবন্দ বিশ্বখ্যাত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে একটি শব্দ উচ্চারিত হলে সারা বিশ্বে শােনা যায়। সুতরাং, অযােধ্যা মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে, এ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শান্তি বজায় রাখতে তাদের সহায়তার কামনা করেছে।

এসময় এসডিএম রকেশ কুমার, সিও চৌব সিং এবং পরিদর্শক ইযাগ্য দেব শর্মা উপস্থিত ছিলেন।

ডেইলি সাহারানপুর নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ