সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মক্কার উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হুদা হারুন
মক্কা থেকে

সৌদি আরবের বিশ্ববিখ্যাত ও ঐতিহ্যবাহী উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতিগত সংস্কৃতি উৎসব’ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম প্রায় চল্লিশটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত অত্যন্ত বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘লাল-সবুজ’র বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেয়।

সোমবার (১১ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত চারদিন ব্যাপী এই সাংস্কৃতিক উৎসবটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষ হতে ‘ছাত্র বিষয়ক অনুষদ’-এর সম্মানিত ডিন ড. উমর সুম্বুল উদ্বোধন করেন।

‘কুল্লুল কুরা ফি উম্মিল কুরা’ তথা ‘সব জনপদ এসে মিশেছে মক্কায়’ শিরোনামে উৎসবটি অনুষ্ঠিত হয়। দৃষ্টিনন্দন এই আয়োজন আগত দর্শনার্থীদের নজর কেড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি থেকে নিয়ে বিভিন্ন অনুষদের ডিন, সহকারী ডিন, নানা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-ছাত্রদের আগমনে উৎসব-আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

এতে প্রায় পনেরটি দেশের কূটনৈতিক ব্যক্তি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আগমন করেন। উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরবের উর্ধ্বতন কর্মকর্তা জনাব ড. আবুল হাসান উপস্থিত হন। আর শেষ দিন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেদ্দা কনস্যুলেটের কনসাল জনাব কামরুজ্জামান ভূঁইয়া অনুষ্ঠানে হাজির হন। শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ দেখে তারা আনন্দিত ও প্রফুল্ল হন।

প্রতিটি দেশই নিজেদের সমাজ-সংস্কৃতি, সভ্যতা, রীতিনীতি ও দৈনন্দিন যাপিত জীবনের অল্প-স্বল্প কিছু চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে।

নিজ দেশের খাবার, দেশীয় উপকরণ ও জাতীয় পোশাক ইত্যাদি এই উৎসবে উপস্থাপনের মূখ্য দিক ছিল। অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে বাংলাদেশিদের আয়োজন ছিল অনেকটা ব্যতিক্রমী ও মুগ্ধতা-বৈচিত্র্যে ভরা।

‘দেশ-দেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখরিত ছিল চারিদিক। প্রতিটি ইভেন্টে বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল দৃষ্টিনন্দন ও অভাবনীয়। প্যারেডে পুরো প্রদর্শন যেন ছেয়ে গেছে লাল-সবুজের পতাকায়। দেশের গ্রাম্যজীবনের কিছু খণ্ডচিত্র অভিনয়ের মাধ্যমে তুলে ধরার হয়েছে। দেশীয় গুরুত্বপূর্ণ বিষয়