বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

আল্লামা আশরাফ আলীকে নিয়ে আবারও অবস্থান স্পষ্ট করলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ওই বক্তব্যে আলেমদের হেয় করা হয়েছে। পাশাপাশি আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশের কো-চেয়ারম্যান ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলীরও সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিও’র বিষয়টি ধর্ম প্রতিমন্ত্রীর নজরে আসলে এবং এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমালোচনা তার দৃষ্টিগোচর হলে বিগত রোববার (১০ নভেম্বর) গণমাধ্যমে বিবৃতি প্রেরণের মাধ্যমে সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী নিজেই। সর্বশেষ আজ (১৭ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত পৃথক বিবৃতিতে আল্লামা আশরাফ আলীকে নিয়ে আবারও তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিবৃতিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, “শায়খুল হাদীস হযরত মাওলানা আশরাফ আলী, কো-চেয়ারম্যান, আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা ও প্রিন্সিপাল শায়খুল হাদীস, মালিবাগ, ঢাকা এ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের অন্যতম। দেশের সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা আশরাফ আলী সাহেব এ বছর ২০১৯ সালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হজ ওলামা-মাশায়েখ টীমের সম্মানিত সদস্য হিসেবে হজে গমন করেছেন। হজ ওলামা-মাশায়েখ টীমের সদস্যদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে প্রবীণ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সরকারি আদেশের সর্বপ্রথম নামটি ছিল আল্লামা আশরাফ আলী সাহেবের।”

বিবৃতিতে তিনি বলেন, “শায়খুল হাদীস হযরত মাওলানা আশরাফ আলী সাহেবের হজে গমনের বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য হল-আল্লামা আশরাফ আলী সাহেব এ বছর ওলামা-মাশায়েখ টীমের সদস্য হয়ে হজে গমনের বিষয়ে নিজ থেকে কোন ধরণের আগ্রহ প্রকাশ করেননি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আগ্রহ এবং আমার বারংবার অনুরোধের প্রেক্ষিতে তিনি হজে গমনের বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেন এবং হজে গমন করেন।”

বিগত রোববার (১০ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ। কিছুদিন আগে দেয়া ওই বক্তব্যে কাউকে হেয় করা তার উদ্দেশ্য ছিল না বলে জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ