মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তামব্রু সীমান্তে রবিবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা ইয়াসিন (৩০) এবং হোসেন আলী (২০)।

তাদেরকে মাদক ব্যবসায়ী দাবি করেন বিজিবি-৪৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, নিয়মিত টহল দেয়ার সময় আধা-সামরিক বাহিনীর একটি দল ভোর সাড়ে ৫টার দিকে চেয়ারম্যান ব্রিজ এলাকায় একদল লোককে মাদক লেনদেন করতে দেখতে পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালাতে বাধ্য হয়।

ওই কর্মকর্তার দাবি, গোলাগুলির একপর্যায়ে ইয়াসিন ও হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ