রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

সাংবাদিক মনসুর আলীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা ট্রিবিউনের সহ-সম্পাদক সাংবাদিক মনসুর আলীর লাশ দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাত সোয়া ১১টার দিকে কাঁঠালপুর উত্তরপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কাঁঠালপুর উত্তরপাড়া গ্রামের শমস উদ্দিনের ছেলে।

নিহতের ছোট ভাই সালেক আহমদ জানান, রোববার রাত ৯টার দিকে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফেঞ্চুগঞ্জে এসে পৌঁছায়। এরপর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে মনসুর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেন, হার্ট অ্যাটাক থেকে হয়তো তিনি মারা গেছেন। বাহ্যিকভাবে আমরা কিছু পাইনি। শরীরে কোনও আঘাতের চিহ্নও নেই। তবে ভিসেরা রিপোর্টের জন্য তার ফুসফুস, হার্ট ও রক্ত সংগ্রহ করা হয়েছে।

মনসুর আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় এসে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি ২০১৩ সালে অর্থসূচক ডটকম-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর ই-বার্তা ও টেকশহরে কিছুদিন কাজ করে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০১৭ সালে তিনি বাংলা ট্রিবিউনে সাব-এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন।

পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে মনসুর সবার বড় ছিলেন। তার বাবা ও মা বেঁচে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ