বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

চিকিৎসার জন্য লন্ডনের পথে নওয়াজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

মঙ্গলবার সকালে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার-অ্যাম্বুলেন্স করে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওয়ানা হন তিনি। সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে। বিবিসি, দ্য ডন, টাইমস অব ইন্ডিয়ার খবর।

শনিবার লাহোর হাইকোর্ট মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দেয়।

চার সপ্তাহ জন্য এই জামিন দেয়া হলেও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে এই সময় বাড়ানো হতে পারে।

কোনো শর্ত ছাড়াই ক্ষমতাসীন ইমরান খানের সরকার দেশত্যাগের নিষেধাজ্ঞা থেকে সাবেক এই পাক প্রধানমন্ত্রীর নাম বাদ দিলে চিকিৎসার জন্য পাকিস্তান ত্যাগের অনুমতি পান তিনি।

এয়ার অ্যাম্বুলেন্সে নওয়াজের সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ড. আদনান খানের নেতৃত্বে একটি মেডিকেল টিম ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।

দুর্নীতির দায়ে সাত বছর সাজা হয়েছিল নওয়াজ শরীফের। ১২ মাসেরও কম সময় কারাগারে থাকার পর চিকিৎসার জন্য শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন তিনি। এ জন্য তাকে জামানত রাখতে হয়েছে চার কোটি ৪০ লাখ ডলার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ