রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

নতুন পরিবহন আইন বাতিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু করেন তারা। এতে চরম বিপাকে পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রমিকরা জানান, কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন এই আইন বাতিল না হবে ততদিন তাদের আন্দোলন চলবে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলে একটি বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে দেয়া হয়েছে। আরও যদি কোনো ছাত্রছাত্রী থাকে তাদেরও পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হবে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ