বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় গোলাগুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ওয়ালমার্টের একটি স্টোরের বাইরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

ডানকান শহরের পুলিশপ্রধান ড্যানি ফোর্ড বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় ওয়ালমার্টের পার্কিং লটের সামনে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

ড্যানি ফোর্ড বলেন, গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

গোলাগুলির ঘটনায় হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারী। এরপর সে নিজেই গুলি করে আত্মঘাতী হয়। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওয়ালমার্টের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় ওয়ালমার্টের কোনো কর্মী জড়িত নন। ওই এলাকার সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।

এর আগে গত আগস্টে এক বন্দুকধারী টেক্সাসের এল পাসো শহরে অবস্থিত ওয়ালমার্টের একটি স্টোরে গুলি চালিয়ে ২২ জনকে হত্যা করে।

যুক্তরাষ্ট্রে এ ধরনের বন্দুক হামলা প্রায়শই ঘটে থাকে। তবে সম্প্রতি বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ