রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

লবণের দাম বেশি চাইলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লবণের দাম বেশি চাইলে অভিযোগ করার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিসিক। এছাড়া বিভিন্ন জেলার জেলাপ্রশাসক ও মহানগর পুলিশও একই আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ও নিজস্ব ওয়েবসাইটে এ আহ্বান জানিয়েছে প্রশাসন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লবণের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি চাইলে ০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮, ০১৬২৪২৭৬০১২ বা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেছে। এছাড়া ই-মেইল করতে পারেন: nccc@dncrp.gov.bd ঠিকানায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অভিযোজ জানানোর অনুরোধ জানিয়েছে। এছাড়া, নিকটস্থ থানায় ফোন করেও অভিযোগ করা যাবে।

মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে সঙ্কটের আশঙ্কায় মানুষ প্রচুর পরিমাণে লবণ কিনতে শুরু করেন। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে লবণ বিক্রি করেছেন।

লবণের দাম বাড়া সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এদিকে, মঙ্গলবার তথ্য অধিদপ্তর থেকে জারি করা এক প্রেসনোটে বলা হয়েছে, লবণ নিয়ে পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানো হচ্ছে। দেশে লবণের কোনো ঘাটতি নেই।

এতে বলা হয়, লবণ নিয়ে কিংবা অন্য কোনো বিষয়ে কোনো ব্যক্তি বা মহল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য যে কোনোভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)  লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বিসিক প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোলরুম খুলেছে। নম্বর ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ