রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

চাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে যা বললেন খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পর্যাপ্ত মজুত আছে। দাম বাড়ালে কোন ক্রমেই সহ্য করব না, প্রশ্রয় দেবো না। এ বিষয়ে স্বরাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে চিঠি দেয়া হয়েছে। কেউ অহেতুক দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকের শুরুতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কারণ, আমাদের চালের কোন ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। চাল আমদানির দরকার নেই, আমরা চাল রফতানির জন্য প্রস্তুত আছি। তাই দাম বৃদ্ধির কোন কারণ নেই। আগামী ১০ দিন পরিবহন ধর্মঘট থাকলেও চালের বাজারে প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

ধানের দাম যেহেতু কম, চালের দামও কম হবে উল্লেখ করে তিনি বলেন, মধ্যস্বত্বভোগীরা সুবিধা নেবে সেটা চলবে না। সরকারি রেটে ধান কেনার কথা মণ প্রতি ১ হাজার ৪০ টাকায়। সেই রেসিওতে হলে চালের বাজার থাকতে হবে ৪০ টাকা, লাভসহ ৪২ টাকা হতে পারে কিন্তু ধানের দাম ১ হাজার ৪০ টাকায় কিনছেন না ব্যবসায়ীরা, তারা কৃষকের ন্যায্য মূল্য দেবেন না, চালের দাম বাড়াবেন তা হবে না।

বর্তমানে ১১ লাখ ১২ হাজার মেট্রিক টন সরকারি গুদামে চাল মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, চালের দাম মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম খুলেছি। এছাড়া ভোক্তা অধিকার আইনের মধ্য দিয়ে যা করা দরকার তা করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ