বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

তালেবান হামলায় দুই মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: আফগানিস্তানে একটি মার্কিন চিনুক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানা গিয়েছে তালেবানের বরাতে। এতে দুজন মার্কিন কর্মকর্তা নিহত হয়েছে।

মার্কিন সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন মার্কিন কর্মকর্তা নিহত হয়েছে। যুদ্ধযানটি বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হচ্ছে।

রয়টার্স জানায়, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও আফগানিস্তানের তালেবান বলছে, রাজধানী কাবুল থেকে দক্ষিণে লোগার প্রদেশে এই ঘটনা ঘটে। গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে তারা।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় জানায়, মঙ্গলবার রাতে লোগারের সারখের পাংগ্রাম এলাকায় তালেবানের বিরুদ্ধে অভিযানে আসে মার্কিন বাহিনী। এই সময় তালেবানরা পালটা হামলা চালায়। এতে গুলিতে একটি মার্কিন চিনুক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

তবে আফগান সরকার তালেবানদের এই দাবি নাকচ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তালেবানদের হামলায় এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ