বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সরকারি বাহিনীর হামলায় সিরিয়ার উদ্বাস্তু শিবিরে নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার ইদলিব প্রদেশের একটি উদ্বাস্তু শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়ান সরকারি বাহিনী। এতে ছয় জন শিশু সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

প্রতিবেশী প্রদেশ আলেপ্পোর গ্রামাঞ্চল থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে সরকারি বাহিনী।

ইদলিবে কাজ করা স্বেচ্ছাসেবক দল হোয়াইট হেলমেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গুচ্ছ পদ্ধতিতে ওই শরণার্থী শিবিরটিতে হামলা চালানো হয়। এসময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং সেখানকার অনেক তাঁবু নিশ্চিহ্ন হয়ে যায়।

তাছাড়া শরণার্থী শিবিরের অনেক তাঁবু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিএনএনকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হামলার পরপরই আমি সেখানে অসংখ্য মরদেহ পড়ে থাকতে দেখি। মরদেহগুলোর বেশিরভাগই ছিল শিশুর। এসময় আতঙ্কিত হাজারো মানুষ তাঁবু ছেড়ে দৌড়ে পালান।’

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীর ওই হামলায় একটি ‘মা ও শিশু’ হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় হাসপাতালের বেশ কয়েকজন কর্মী আহত হন।

সিরিয়ার ইদলিব প্রদেশটি তুরস্কের সঙ্গে লাগোয়া একটি সীমান্ত এলাকা। এলাকাটি এখনও তাহরির আল-শাম’র নিয়ন্ত্রণে রয়েছে।

এলাকাটিতে বর্তমানে ৩০ লাখেরও বেশি শরণার্থী ও উদ্বাস্তুর বসবাস। সম্প্রতি তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এ অঞ্চলটির জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি করা হলেও সেটি কার্যকর হয়নি। সূত্র: এপি ও সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ