রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

এবার তুরস্ক থেকে বিমানে এলো পেঁয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ায় বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এবার তুরস্ক থেকে একটি বিশেষ ফ্লাইটে আনা হয়েছে পেঁয়াজ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পেঁয়াজ বহনকারী কার্গোবিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর কাস্টমসের অফিসার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার সকালে মেঘনা গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছায়।

এই পেঁয়াজ সরকারকে দেবে মেঘনা গ্রুপ। সরকার টিসিবির মাধ্যমে সেগুলো বিক্রি করবে।

এর আগে গত বুধবার আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ ছিল।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ২৩০ থেকে ২৫০ টাকায় উঠে যায়। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে অবশেষে বিমানে করে পেঁয়াজ আনার ঘোষণা দেয় সরকার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ