রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

খালেদার মুক্তির দাবিতে রোববার সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা ইতিমধ্যে পুলিশের কাছে আবেদন করেছি। উল্লিখিত দুটি স্থানের মধ্যে যেকোনো একটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলের পক্ষ থেকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সাধারণ জনগণসহ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ