বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

শিব সেনাকে চমকে দিয়ে মহারাষ্ট্রে গেরুয়াদের সরকার গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহারাষ্ট্রে কয়েকদিনের নাটকীয়তার অবসান ঘটল। শেষ খেলা খেলল বিজেপি। কংগ্রেস ও শিব সেনাকে চমকে দিয়ে এনসিপির সঙ্গে জোট করে ওই রাজ্যে সরকার গঠন করেছে গেরুয়া দল। দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।

উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এনসিপির অজিত পাওয়ার। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির প্রায় এক সপ্তাহ পর সবাইকে অবাক করে দিয়েছে বিজেপি ও এনসিপি।

মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নেওয়ার পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, বিজেপি মহারাষ্ট্রের জনগণকে একটি স্থিতিশীল সরকার দিতে চেয়েছিল। কিন্তু তার দলের জোটসঙ্গী শিবসেনা জনগণের আদেশ মানেনি।

তিনি বলেন, আমি এনসিপিকে এই সরকার গঠনের জন্য সমর্থন করায় ধন্যবাদ জানাই। আমরা সকলেই জানি যে, গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল মহারাষ্ট্রে এবং শিবসেনা জনাদেশ অনুসরণ করেনি।

তিনি আরও বলেন, মহারাষ্ট্রে খিচুড়ি সরকার নয়, একটি স্থিতিশীল সরকার দরকার ছিল। শুক্রবার ওই রাজ্যে সরকার গঠনের জন্য জোট ঘোষণা করে এনসিপি, শিবসেনা এবং কংগ্রেস। এমনকি শুক্রবার একসঙ্গে বৈঠকের পর তিনটি দলই সহমত হয়ে বলেছিল যে, শিবসেনা প্রধানই মুখ্যমন্ত্রী হবেন। আর তারপরেই শনিবার সকালেই সব কিছু ভিন্ন পথে মোড় নিয়েছে। রাজনৈতিক মহলকে হতচকিত করে দিয়ে শেষপর্যন্ত মহারাষ্ট্রে সরকার গড়ল বিজেপি-এনসিপি জোট।

উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অজিত পাওয়ার সাংবাদিকদের বলেন, ফলাফলের দিন থেকে আজ পর্যন্ত কোনও দলই সরকার গঠন করতে পারেনি। মহারাষ্ট্র কৃষক সমস্যাসহ অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। তাই আমরা এখানে একটি স্থিতিশীল সরকার গঠন করতেই এই সিদ্ধান্ত নিয়েছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ