বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাদার বাজার আলিয়া মাদরাসার এক্স-স্টুডেন্ট ফোরাম ইউকে’র কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া আলিয়া মাদরাসার এক্স-টুডেণ্ট ফোরাম ইউকে’র কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় ফোরামের অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ব লন্ডনের ডকলে- কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মুহা. আজম আলী। সভায় নির্বাচন কমিশনের সাধারণ সম্পাদক মুহা. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মুহা. সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন কমিশন কর্তৃক ২০১৯-২০২১ সালের জন্য ফোরামের ঘোষিত কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি নূরুল হাসান ইকবাল, সহ-সভাপতি মো. ইসমাইল আলী তেজাব, হাজি ফারুক মিয়া, আনছার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, সহ সাধারণ মাওলানা আব্দুল বাতিন লতিফী, মাইদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব হোসেন, প্রচার সম্পাদক মুহা. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ হাফিজ আবদুর নুর লতিফী।

অফিস সম্পাদক আব্দুল হাই লতিফী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রশিদ (করিম), সদস্য হাফিজ আব্দুল মালিক, মুজিবুর রহমান সোহেল, আব্দুল হামিদ রুহিন, সরওয়ার আলম, মিজানুর রহমা সেবুল, মুহা. রাজু আহমদ, সৈয়দ মামুনুর রশিদ, হাফিজ জালাল আহমদ, জিল্লুর রহমান রুহেল, আব্দুস শুকুর, হাফিজ শানুর আহমদ, গোলাম মোস্তফা, হাফিজ রেদওয়ান আহমদ, আ.স.ম রেদওয়ান, ওলিউর রহমান চৌধুরী, ওলিউর রহমান তপাদার।

-এএ