মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আরও ৩৫ নারীর সৌদি থেকে দেশে ফেরার আকুতি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ নারী।

এর আগে ভিডিও প্রকাশ করে দেশে ফিরেছেন পঞ্চগড়ের সুমী আক্তার। একইভাবে ভিডিও প্রকাশ করে আরেক নারী হোসনা আক্তার বুধবার রাতে দেশে ফিরছেন।

এ বিষয়ে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, পরপর দুজনের উদ্ধারের ঘটনা দেখে ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন নারীকর্মী।

‘এই নারীদের আমার স্যালুট। রাষ্ট্র বা নিয়োগকর্তা কেউ তাদের শেখায়নি। তারা নিজেরাই এই কৌশল উদ্ধার করেছে,’ বলেন তিনি।

শরিফুল হাসান আরো বলেন, আমি গত দশ বছর ধরে বলছি আমাদের মেয়েদের শুধু একটা মোবাইল ব্যবহারের অনুমতি দেয়া হোক তারা যাতে বিপদে পড়লে জানাতে পারে। দেখবেন তখন সব সত্য বেরিয়ে আসবে।

‘কিন্তু আফসোস সৌদিরা আমাদের মেয়েদের মোবাইল ব্যবহার করতে দেয় না। সুমি, হোসনারা বহু কষ্ট করে লুকিয়ে যোগাযোগ করে।

আমার ভয় হচ্ছে এতগুলো ভিডিও প্রকাশ করার পর সৌদিরা হয়ত আরও কঠোর হবে। আমি বলব আমাদের এখন রাষ্ট্রীয়ভাবে দাবি তোলা উচিত যাতে আমাদের মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারে,’ যোগ করেন তিনি।

https://www.facebook.com/unbnewsroom/videos/571702260255248/?t=14

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ