বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

একটি গ্রাম, পেঁয়াজ খায় না কেউ, প্রবেশও নিষিদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের দাম বাড়ুক বা না বাড়ুক তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ভারতের বিহারের ত্রিলোকি বিগহা গ্রামের মানুষের। গ্রামটি বিহারের জাহানাবাদ জেলায় অবস্থিত।

গ্রামটিতে বর্তমানে ৩০টি পরিবার বসবাস করছে। যারা সবাই যাদব পরিবার। যাদব পরিবারের কোনো সদস্য পেঁয়াজ-রসুন বা মশলা খায় না। গ্রামটিতে পেঁয়াজ ও রসুন বাজার থেকে নিয়ে আসাও নিষিদ্ধ।

ত্রিলোকি বিগহা গ্রামের এক বাসিন্দা রামবিলাস। তিনি সংবাদমাধ্যমকে জানান, পেঁয়াজের দাম বেড়েছে বলে এখানকার বাসিন্দারা পেঁয়াজ খাচ্ছেন না, এমন নয়। বহু বছর ধরেই এখানে পেঁয়াজ-রসুন খাওয়া হয় না। তাদের পূর্বপুরুষরাও পেঁয়াজ খেতেন না।

গ্রামের অপর বাসিন্দা সুবরীতি দেবী বলেন, এই গ্রামেই ঠাকুরের একটি মন্দির আছে। পূর্বপুরুষরা পেঁয়াজ না খাওয়ার নিয়ম তৈরি করেছিলেন, যা আজো বজায় রয়েছে।

তিনি আরও জানান, ৪০ থেকে ৪৫ বছর আগে কোনো একটি পরিবার এই পরম্পরা ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু এতে তার পরিবারের অশুভ কিছু ঘটনা ঘটেছিল, এরপর থেকেই কেউ আর পেঁয়াজ খাওয়ার সাহস করেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ