সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী 

পাক জমিয়ত নেতা মুফতি কেফায়াতুল্লাহর ওপর অতর্কিত হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের (ফ) নেতা মুফতি কেফায়াতুল্লাহর গাড়ির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনিসহ তার দুই ছেলে এবং একজন সঙ্গী মারাত্মক আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বাইদাড়াহ ইন্টারচেঞ্জ এলাকার কাছে অজ্ঞাত পরিচয় পাঁচজন সন্ত্রাসী মুফতি কেফায়াতুল্লাহর গাড়ি আটকে দেয়, এবং লোহার রড দিয়ে তার ওপর হামলা করে তারা। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে জানা যায়।

এসময় তার দুই ছেলে ও একজন সঙ্গীও মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে চিকিৎসা দেয়ার জন্য কিং আব্দুল্লাহ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তারা অভিযুক্তদের শনাক্ত করতে মাঠে নেমেছে।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ