বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মিনেসোতা অঙ্গরাজ্যের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাজ্যটির দমকল বাহিনী।

দমকল বাহিনীর প্রধান জন ফ্রুটাল জানিয়েছেন, সিডার অ্যাভিনিউয়ের ৬০০ ব্লকের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় ভবনটি থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়। ভবনের ১৪ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতের মধ্যে একজন দমকলকর্মী রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ