সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী 

শান্তি আলোচনা হতে হবে কাবুল সরকারের নেতৃত্বে: আশরাফ গনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকাকে উদ্দেশ করে বলেছেন, তার দেশে টেকসই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় আফগান সরকারের নেতৃত্বে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়া।

তিনি গত সোমবার রাজধানী কাবুলে মন্ত্রিসভার এক বৈঠকে এ মন্তব্য করেন।

আশরাফ গনি বলেন, আফগান সরকারের নেতৃত্বে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য তার সরকার সাত ধারাবিশিষ্ট একটি পরিকল্পনা তৈরি করেছে।

তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আফগানিস্তানে যুদ্ধ ও সহিংসতার অবসান ঘটবে।

শিগগিরই চীনের রাজধানী বেইজিংয়ে আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদের পাশাপাশি সেদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ব্যাপকভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওই আলোচনার মাধ্যমে আফগান পক্ষগুলোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি আন্তঃসংলাপ শুরু করা সম্ভব হবে বলে কাবুল সরকার আশা করছে।

বেইজিংয়ে এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন আমেরিকার আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ তিন দিন আগে কাতারের তালেবান দফতরে আবার তালেবানের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছেন।

এর আগে খালিলজাদ তালেবানের সঙ্গে নয় দফা আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছার খবর দিয়েছিলেন।

কিন্তু খালিলযাদের সমঝোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে না নেয়ায় ওই আলোচনা প্রক্রিয়া পুরোটাই ভেস্তে যায়।তারপরও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তালেবানের সঙ্গে সেই গোপন সংলাপ আবার শুরু করেছে আমেরিকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ