সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ

কক্সবাজারে ডাম্পার দুর্ঘটনায় দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তারকুল নামক স্থানে একটি ডাম্পার দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন একই এলাকার আবুল বশর (৮৫) ও ফাহাদ (১৫)। ফাহাদ খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় বিয়েবাড়িতে যাওয়ার জন্য অপেক্ষারত ছিলেন তারা। হঠাৎ বেপরোয়া গতির ঘাতক ডাম্পার তাদেরকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আবুল বশর (৮৫) নামের এক বৃদ্ধ মারা যান।

ঘটনার ৩০ মিনিট পর ক্রেন দিয়ে ঘাতক ডাম্পার উদ্ধার করা হয়। এ সময় ডাম্পারের নিচে আটকে পড়ে থাকা স্কুলছাত্র ফাহাদকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তারও মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির ডাম্পারটি চালাচ্ছিল হেলপার। ডাম্পারের মালিক আওয়ামী মোটর চালক লীগের নেতা দরগাহপাড়া এলাকার দিদার। এ ঘটনার পর সড়ক অবরোধ করে ওই ডাম্পারে আগুন লাগিয়ে দেয় স্থানীয় লোকজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ