সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী 

নেপালে যাত্রিবাহী বাস খাদে পড়ে ১৭জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম নেপালের পাহাড়ি রাস্তায় একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে আটজন নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নেপাল পুলিশ সূত্রে জানা যায়, বাসটি নেপালের রুপানদেহি জেলার বুটাওয়াল শহরে যাচ্ছিল। যাত্রাপথে আরঘাখাছি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। কাঠমান্ডুর ৫৫০ কিলোমিটার পশ্চিমে, সান্ধিখারকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই আজজন নারীসহ ১৭ জন মারা যায়। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতরা সকলেই ওই বাসের যাত্রী। আহতদের বুটাওয়াল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় এখনও জানা যায়নি। বাস দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ