বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব

ফের মাদকসহ ধরা সাবেক কাউন্সিলর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইয়াবা রাখার অপরাধে সাবেক কাউন্সিলর বজলুর রসিদ নান্নুকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ফয়লা এলাকা থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের কারাদণ্ড দেন।

সূবর্ণা রানী সাহা জানান, ইয়াবা রাখার অপরাধে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদ নান্নুকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মাদকসহ আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। এরপর আবারও মাদকসহ ধরা পড়লেন এই সাবেক কাউন্সিলর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ