সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

মির্জা ফখরুলসহ চার নেতার আগাম জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের কাজে বাধাদান, গাড়ি ভাঙচুরের অভিযোগের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আজ ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিকালে তারা হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।

আগাম জামিন পেয়েছেন বিএনপির চার নেতা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং ব্যারিস্টার কায়সার কামাল

জামিনপ্রাপ্ত অপর তিনজন হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাদেরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

পরে সগীর হোসেন লিওন জানান, বিএনপির চার নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট এবং আট সপ্তাহ পরে তাদেরকে ঢাকার সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, মোট ৬ জনের জামিনের আবেদন করা হয়েছিল। তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং হাবীব উন নবী খান সোহেল হাইকোর্টে হাজির হতে পারেননি। তাই তাদের আবেদনের শুনানি হয়নি।

রাজধানীতে হাইকোর্টের সামনে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতেই দলটির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

শাহবাগ থানার এসআই মতিউর রহমান ২০-২৫ জনের নাম উল্লেখ করে এবং ৪৭৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন বলে থানার পরিদর্শক আরিফুর রহমান জানিয়েছেন।

প্রসঙ্গত, কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভের সময় সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে বিএনপির কর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ