বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

ময়মনসিংহের তাবলীগের জোড় ইজতিমা কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে>

আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আগামীকাল শুক্রবার থেকে ময়মনসিংহের আকুয়া মারকাজে তিন দিনের ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোড়ে ১৮ জেলা অংশ নেয়ার কথা থাকলেও ১৭টি জেলা অংশ নিচ্ছে। ঢাকা কাকরাইল শুরার মাশুয়ারায় এ সিদ্বান্ত নেয়া হয়।

গতকাল থেকেই তিন চিল্লার সাথীরা মারকাজ প্রাঙ্গণে আসা শুরু করেছেন, ইতোমধ্যে জোড়ের ময়দানও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

রংপুর থেকে আগত এক সাথীদের বলেন, রংপুর থেকে সরাসরি কোন ট্রেন যোগাযোগ নেই তাই বাসে করেই এই পর্যন্ত আসা, তাছাড়া রাস্তার জ্যামে পরে আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখানে এসে পরিবেশ দেখে পূর্বের কষ্ট আর মনে পড়ছে না। জোড়ে ১৭টি জেলা অংশ নিয়েছ।

যেসব জেলার সাথীরা অংশ নিয়েছে- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা,বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলা।

এদিকে, জোড়কে সামনে রেখে আকুয়া মারকাজের আশেপাশে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃংখলা রক্ষায় ময়মনসিংহ জেলা প্রশাসন করছে সার্বিক সহযোগিতা। আগত মুসল্লিদের নিরাপত্তায় নেয়া হয়েছে নানা উদ্যোগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ